দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা ও এতে থাকা ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে একটি কক্ষে কয়েকজন ব্যক্তিকে দেখা যায়, যাদের মধ্যে একজনকে হালকা নীল শার্ট পরিহিত অবস্থায় সাইদুর রহমান বলে দাবি করা হচ্ছে। ভিডিওটিতে তাদের একটি পাইপ জাতীয় যন্ত্র ব্যবহার করে কিছু গ্রহণ করতে দেখা যায়, যা স্থানীয়দের একাংশের দাবি অনুযায়ী মাদক সেবনের মতো আচরণ।
তবে ভিডিওটি কখন ধারণ করা হয়েছে এবং এতে থাকা ব্যক্তিরা কারা তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখি। সেখানে হালকা নীল শার্ট পরিহিত সাইদুর রহমানকে দেখা যাচ্ছে।
অন্যদিকে, ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল বলেন, আমরা ভিডিওটি দেখেছি। বিষয়টি নিয়ে কাজ চলছে, সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং তাকে শোকজ নোটিশ দেওয়া হবে। শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জে আই